বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিদেশি কোচরা যত টাকা বেতন পান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে দীর্ঘদিন ধরেই বিদেশিদের প্রাধান্য। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএলেও দলগুলোর কোচিংয়েও বিদেশিদের দেখা যায়। এমনকি মাঠের কিউরেটরের দায়িত্বেও আছেন বিদেশি।

এই বিদেশিদের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রতি মাসে বেশ বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়। যা জানলে যে কেউ অবাক হতে বাধ্য।

বর্তমানে জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ রয়েছে সাতজন। তাদের মধ্যে সর্বোচ্চ বেতন পান টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। প্রতি মাসে রেকর্ড ৩২ হাজার ৫০০ ডলার বেতন নেন তিনি। ৩০ শতাংশ কর বাদ দিলে যা দাঁড়ায় ২৫ হাজার ডলারে, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা।

মাসিক বেতনের পাশাপাশি বিসিবি থেকে আরো অনেক সুবিধা পেয়ে থাকেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া প্রবাসী এ লংকানের পেছনে বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে ‘উইনিং’ বোনাসও পেয়ে থাকেন তিনি। হাথুরুর ঢাকায় আবাসন ও পরিবহন সুবিধার খরচও বহন করে বিসিবি।

হাথুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান সহকারী কোচ নিক পোথাস। সদ্য নিয়োগপ্রাপ্ত টাইগারদের এই কোচ পান ১৮ হাজার ডলার বা ১৯ লাখ ৪২ হাজার ৬৯১ টাকা।

এদিকে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা আরেক দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড পান ১৬ হাজার ডলার বা ১৭ লাখ ২৬ হাজার ৮৩৬ টাকা। দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বেতন ১০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ১০ লাখ ৭৯ হাজার টাকারও বেশি।

এছাড়া শেন ম্যাকডারমট ও নিকোলাস ট্রেভর লি প্রতি মাসে পেয়ে থাকেন ৮ হাজার ডলার করে এবং শ্রী চন্দ্রশেখরন পান ৫ হাজার ডলার। সবমিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের বেতনের পেছনে মাসে ৯৭ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৩ লাখ টাকা খরচ ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com