ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

নগরবাসীর স্বস্তি, হঠাৎ বিকেল সাড়ে ৪টা মুষলধারে বৃষ্টি ঝরছে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিকেল সাড়ে ৪টা। মুষলধারে বৃষ্টি ঝরছে। আজিমপুর নতুন পল্টন লাইনের আল হেরা জামে মসজিদের সামনের ছোট গলিপথে পানি জমে গেছে। জমে থাকা পানিতে ফুটবল খেলছে কয়েকজন ক্ষুদে শিশু।

ফুটবলে লাথি মারতে মারতে একজন আরেকজনকে বলছিল, ‘বৃষ্টির পানি অনেক ঠান্ডা, ভিজতে যা ভালো লাগছে। আজ অনেকক্ষণ ভিজব।’ তাদের পাশ দিয়ে দ্রুত বেগে একটি প্রাইভেটকার চলে গেলেও সেদিক ভ্রুক্ষেপ নেই ক্ষুদে শিশুদের।
বেশ কয়েকদিন ধরে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম আর দাবদাহে নগরবাসী রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন। মাঝে দু-একদিন ছিঁটেফোটা বৃষ্টি হলেও তা যেন দাবদাহকে আরও বাড়িয়ে দিয়েছিল। কী দিন কী রাত সবসময় গরমে এক ধরনের অস্থিরতা। দিন-রাতে দুই-তিনবার গোসল করেও ঘুমাতে পারেননি অনেকে।

কিন্তু আজ বিকেলে আধাঘণ্টার মুষলধারে বৃষ্টি নগরবাসীর মনে স্বস্তির পরশ বুলিয়ে দেয়। ক্ষণিকের বৃষ্টিতে বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ও কিছু কিছু রাজপথে জলাবদ্ধতা দেখা দিলেও কাউকে বিরক্ত হতে দেখা যায়নি।
রাজধানীর লালবাগ, ধানমন্ডি ও নিউমার্কেট থানা এলাকায় সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে নামা বৃষ্টিতে অনেকেই ভিজে একাকার হয়েছেন। কেউ আবার ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা অনেকেই দলবেঁধে বৃষ্টিতে ভিজেছেন। রিকশা, সিএনজি ও অটোরিকশা চালকদের বৃষ্টির পানিতে যানবাহন ধোয়ামোছা করতে দেখা যায়।

এদিকে বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেটের সামনের রাস্তায় পানি জমে যায়। এ সময় অনেক প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চালককে জমে থাকা পানি সরিয়ে দ্রুতবেগে ছুটতে দেখা যায়।
আধাঘণ্টার হঠাৎ বৃষ্টি থেমে গেলে অনেক পথচারীকে হতাশ হতে দেখা যায়। অনেকেই বৃষ্টির গতি দেখে ভেবেছিলেন আজ অনেকক্ষণ বৃষ্টি হবে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত এক কর্মকর্তা জানান, রাজধানীসহ সারাদেশে বিছিন্নভাবে বৃষ্টিপাত হয়। তবে তিন ঘণ্টার হিসাবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করায় সন্ধ্যা ৬টার আগে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখ করা সম্ভব হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নগরবাসীর স্বস্তি, হঠাৎ বিকেল সাড়ে ৪টা মুষলধারে বৃষ্টি ঝরছে

আপডেট টাইম : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯