শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কুতুবদিয়ায় খালে ডুবে লবণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬২ বার পঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় ডিঙিতে লবণ নিয়ে যাওয়ার সময় খালে ডুবে বাহাদুর আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উত্তর ধুরুং জহির আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। বাহাদুর উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার আবদুল মোতালেবের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে জহির আলী সিকদার পাড়া খালে ছোট ডিঙি নৌকায় লবণবোঝায় করে ঠেলে নিয়ে যাচ্ছিলেন বাহাদুর। ওই খালে ডুবে যান তিনি। সবার পেছনে থাকায় বিষয়টি কেউ খেয়াল করেননি। অনেকক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।

বাহাদুরের শ্বশুর জাকের হোসেন বলেন, মাত্র ৬ মাস আগে বাহাদুরের সঙ্গে মেয়ে বিয়েছি। লবণ বহন করতে গিয়ে খালে ডুবে মারা গেল মেয়ের জামাই। এখন আমার মেয়ের কী হবে।

কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com