ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। টাঙ্গাইলের নাগরপুরে বাবা হত্যা করলো ছেলে গোবিন্দগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সাইনবোর্ড যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল

৮৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইংলিশ ক্রিকেটার

ট্রেন্ট ব্রিজে মেয়েদের অ্যাশেজে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড। যেখানে টেস্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্ট। এর মধ্য দিয়ে ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।

মর্যাদাপূর্ণ অ্যাশেজে ডাবল সেঞ্চুরি হাকিয়ে ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান বিউমন্ট। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।

শুক্রবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের দ্বিতীয়দিনে শতক পূর্ণ করেন ট্যামি। তৃতীয় দিনে ৩১৭ বলে ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন দ্বিশতক। ২০৮ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে এই ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শতকের মাইলফলকও স্পর্শ করেছেন বিউমন্ট। এর আগে ইংলিশ ক্যাপ্টেন হিদার নাইট কেবল মাইলফলকটি স্পর্শ করেন।

বিউমন্টের রেকর্ডের দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের দেয়া ৪৭৩ রানের চ্যালেঞ্জে ইংলিশরা অলআউট হয়েছে ৪৬৩ রানে। ১০ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮২ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

৮৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইংলিশ ক্রিকেটার

আপডেট টাইম : ০৮:০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩