বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার পেলেন মার্টিনেজ

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত

কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তার আগমন উপলক্ষে আনন্দের জোয়ার বইছে দেশের আর্জেন্টিনা ভক্তদের মনে।

কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশ সফরে এসেছেন মার্টিনেজ। বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট নামের একটি প্রতিষ্ঠান। তারাই মার্টিনেজের সফরের সবকিছু সামলাচ্ছে।

আজ ভোরে বিমানবন্দরে পৌঁছে মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রামের পর প্রগতি সরণির ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান মার্টিনেজ। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আড্ডা দেন তিনি।

আড্ডা শেষে মার্টিনেজকে পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আর্জেন্টাইন গোলরক্ষককে একটি বাজপাখির ভাস্কর্যও উপহার দেওয়া হয়।

এর আগে ফান্ডেড নেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’

সফর শেষে আজ বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মার্টিনেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com