ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এবার বৈদ্যুতিক সাইকেল আনলো টাটা

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা এবার বাজারে আনলো বৈদ্যুতিক সাইকেল। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবেশ দূষণ কমাতে সবাই বৈদ্যুতিক যান তৈরিতে ঝুঁকছে। এরই মধ্যে অনেক দেশেই চালু হয়েছে বৈদ্যুতিক গাড়ি, বাইক, স্কুটারের ব্যবহার। ইউরোপের অনেক দেশেই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করা হচ্ছে।

সাইকেল যদিও পরিবেশবান্ধব তারপরও ব্যবহারের সুবিধায় বৈদ্যুতিক সাইকেল দিন দিন জনপ্রিয় হচ্ছে। এবার টাটা নিয়ে এলো বৈদ্যুতিক সাইকেল। ই-বাইকের নাম দেওয়া হয়েছে জেটা প্লাস, যা পরিবহনের ক্ষেত্রে পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানি।

সাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ২৫০ ওয়াট বিএলডিসি মোটর, যা প্রতিটি আবহাওয়ায় ভাল কাজ করতে সক্ষম। এই মডেলে একটি ৩৬ভি-৬এএইচ ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ২১৬ডব্লিউএইচ এর পাওয়ার আউটপুট দেয়। এটি এক চার্জে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।

কোম্পানি এই বৈদ্যুতিক ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে, যে কারণে এই দু-চাকা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাই ইলেকট্রিক সাইকেল কেনার ইচ্ছে থাকলে দেখতে পারেন টাটার এই পণ্য। এই সাইকেলের দাম থাকছে ভারতে মাত্র ২৬ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার ৬০০ টাকা। সাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এবার বৈদ্যুতিক সাইকেল আনলো টাটা

আপডেট টাইম : ০৭:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩