ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

১৩ দিন নিখোঁজ সাংবাদিক উৎপল : থানায় জিডি

ফাইল ছবি

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস (২৯) ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিল অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন তিনি।

ওই দিন থেকে উৎপল দাসের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ। উৎপল দাস নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের ছেলে। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।

পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন গণমাধ্যমকে জানান, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল দাস। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন তার স্বজন ও সহকর্মীরা।

উৎপল দাসের সন্ধান চেয়ে আজ মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১৬২৫। মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানি জানান, সাংবাদিক উৎপল দাসের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করছি। বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

১৩ দিন নিখোঁজ সাংবাদিক উৎপল : থানায় জিডি

আপডেট টাইম : ০১:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭