রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল

হার দিয়ে ডুরান্ড মিশন শুরু বাংলাদেশের

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ভারতে পর্দা উঠেছে ঐতিহাসিক ডুরান্ড কাপের ১৩২তম আসরের। যেখানে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর। এ ম্যাচে কলকাতার মোহনবাগানের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এ ম্যাচে রীতিমতো ধাক্কায় খেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ গোলে হেরে টুর্নামেন্টের শুরুতেই পিছিয়ে পড়লো তারা।

এদিন ম্যাচের ১৫ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় মোহনবাগান। পরে ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মানভীর সিং। আর ৩৯ মিনিটে সুহাইল ভাট গোল করলে ৩-০ তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সেনাবাহিনী খেলে একজন কম নিয়ে। বিরতির বাঁশির কিছুক্ষণ আগে লালকার্ড দেখেন মিজানুর রহমান। ৫৮ মিনিটে চতুর্থ ও ৮৯ মিনিটে পঞ্চম গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান মোহনবাগানের ফুটবলাররা। সল্টলেক স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক ম্যাচটি উপভোগ করে।

বাংলাদেশ সেনাবাহিনী খেলছে ‘এ’ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় ম্যাচ ৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট পাঞ্জাবের বিপক্ষে একই ভেন্যুতে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের খেলোয়াড় ছাড়াও ৬ জন অতিথি খেলোয়াড় নিয়ে গেছে দলের শক্তি বাড়াতে। যাদের মধ্যে রয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মোহামেডানের লেফট ব্যাক কামরুল, রাইটব্যাক রাজিব, মিডফিল্ডার মিনহাজ, ফরোয়ার্ড জাফর ইকবাল ও সাজ্জাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com