ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

দুবাই শাসক,স্ত্রী পালানোর শোকে কবিতা লিখেছেন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম কোটি কোটি টাকা নিয়ে পালানো স্ত্রীর শোকে কবিতা লিখেছেন। সম্প্রতি তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান।

বিশ্বের অন্যতম বিলাশবহুল দুবাইয়ে শাসক স্ত্রীর এমন ঘর ত্যাগের বিষয়টি মেনে নিতে পারেননি। তাইতো সেই কষ্টে কবিতা লিখে স্ত্রীর সমালোচনা করেছেন। তার কবিতা ‘তুমি বাঁচো এবং মরো’ শিরোনামে প্রকাশ পেয়েছে। কবিতায় প্রিন্সেস হায়াকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন তিনি।
কবিতার শুরুতে তিনি লিখেছেন, ‘কিছু ভুল বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত হিসেবে পরিচিত/ তুমি সীমা লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা করেছো/ তুমি বেঈমান, তুমি মহামূল্যবান বিশ্বাসের সঙ্গে বেঈমানি করেছো/ তুমি এখন বেঁচে থাকো বা মরে যাও তাতে আমার যায় আসে না।’

জানা গেছে, প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা ও তার সন্তান নিয়ে দুবাইয়ের শাসককে ছেড়ে পালিয়ে গেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জনসম্মুখে প্রিন্সেস হায়াকে দেখা যাচ্ছিল না।

শুধু জনসম্মুখে নয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে রেখেছেন হায়া। কিন্তু ওসবের মাধ্যমেই তিনি নিয়মিত সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের কাজের ছবি পোস্ট করতেন।
প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন

বলা হচ্ছে, তিনি তার ১১ বছর বয়সী মেয়ে জালিয়া এবং ৭ বছর বয়সী পুত্র জাভেদকে নিয়ে জার্মানিতে পালিয়ে গেছেন। সেখানেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন তিনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুবাইয়ে থাকা জার্মানির কোনো কূটনীতিক প্রিন্সেস হায়াকে পালাতে সাহায্য করেছে। আর এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, দেশ দুটির মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্কের চরম টানাপোড়েন চলছে।

এ ছাড়া সেসব গণমাধ্যমের খবরে আরও বলা হচ্ছে, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম তার স্ত্রীকে ফেরত পেতে জার্মানির প্রতি অনুরোধ জানিয়েছেন। কিন্তু ক্ষমতাধর দুবাই শাসকের এমন আবেদনেও কোনোবাবে সাড়া দেয়নি জার্মান কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, সন্তানদের নিয়ে যাতে অনিশ্চিত জীবন যাপন করতে না হয় তাই প্রিন্সেস হায়া ৩৩২ কোটি টাকা নিয়ে দুবাইয়ের শাসককে ছেড়ে পালিয়েছেন। কিন্তু দুবাইয়ের শাসক স্ত্রী-সন্তান হারানোর বেদনায় শোক প্রকাশ করে কবিতা লিখলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

দুবাই শাসক,স্ত্রী পালানোর শোকে কবিতা লিখেছেন

আপডেট টাইম : ১২:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯