ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে হলিউড অভিনেত্রী

অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ব্রাইড হার্ড’ ছবির শুটিংয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে প্রথমে তিনি চোট পান। সেখান থেকে হসপাতালে যেতে হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিজেই এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী।

জানা গেছে, ভোর ৪টা নাগাদ জর্জিয়ার সাভানায় শুটিং চলছিল ছবিটির। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পিচ পারফেক্ট’ খ্যাত এ নায়িকা। শুটিং চলাকালীন একটি স্টান্ট পারফর্ম করার সময় আহত হন রেবেল।

এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে রেবেল লেখেন, এইভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।

এদিকে দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে।

‘ব্রাইড হার্ড’ ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল। ছদ্মবেশে এক বিয়ের অনুষ্ঠানে ব্রাইডসমেড সেজে এসেছিলেন অভিনেত্রী। ঘটনাক্রমে বিয়ের কনে তারই ছোটবেলার প্রিয় বন্ধু। এ গল্পের ওপর ভিত্তি করেই ছবির চিত্রনাট্য এগিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে হলিউড অভিনেত্রী

আপডেট টাইম : ১০:১৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩