ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে হলিউড অভিনেত্রী

অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ব্রাইড হার্ড’ ছবির শুটিংয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে প্রথমে তিনি চোট পান। সেখান থেকে হসপাতালে যেতে হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নিজেই এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী।

জানা গেছে, ভোর ৪টা নাগাদ জর্জিয়ার সাভানায় শুটিং চলছিল ছবিটির। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পিচ পারফেক্ট’ খ্যাত এ নায়িকা। শুটিং চলাকালীন একটি স্টান্ট পারফর্ম করার সময় আহত হন রেবেল।

এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে রেবেল লেখেন, এইভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।

এদিকে দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে।

‘ব্রাইড হার্ড’ ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল। ছদ্মবেশে এক বিয়ের অনুষ্ঠানে ব্রাইডসমেড সেজে এসেছিলেন অভিনেত্রী। ঘটনাক্রমে বিয়ের কনে তারই ছোটবেলার প্রিয় বন্ধু। এ গল্পের ওপর ভিত্তি করেই ছবির চিত্রনাট্য এগিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে হলিউড অভিনেত্রী

আপডেট টাইম : ১০:১৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩