ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা সন্ধ্যায়

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নানা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতারা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে বলে দলটির সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা সন্ধ্যায়

আপডেট টাইম : ১১:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩