ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আবদুল কুদ্দুস মারা গেছেন

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি … … রাজিউন)।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টজনিত কারণে সাংসদ আব্দুল কুদ্দুসকে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছিল তাকে। সেখানেই আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়।

আবদুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। পরে বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতিও হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আবদুল কুদ্দুস মারা গেছেন

আপডেট টাইম : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩