ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ওয়ার্নার-সাকিবদের ছাড়িয়ে সবার শীর্ষে রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ:দ্বিতীয়বার সুযোগ পাওয়া জীবনকে কীভাবে কাজে লাগাতে হয় রোহিত শর্মা এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সবাইকে। এজবাস্টনে আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সহজ একটি ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সেই ক্যাচ ধরতে না পেরে এই ব্যাটসম্যানকে নতুন এক জীবন দেন বাংলাদেশের তামিম ইকবাল।

নতুন সেই জীবনটা ঠিকমতোই কাজে লাগিয়ে ফেলেছেন রোহিত এবং আর কোনো ভুল না করে অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে গেছেন এই ব্যাটসম্যান।

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের এই ওপেনার। আজকের ম্যাচের আগেই এই আসরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এবং আজও বাংলাদেশের বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরিন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে এবং কুমার সাঙ্গাকারার পর বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছেন চারটি সেঞ্চুরি।

১০৪ রান করে আউট হন রোহিত শর্মা এবং তার নামের পাশে এখন জ্বলজ্বল করছে ৭ ম্যাচে ৫৪৪ রান। এই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিতের পরে আছেন ডেভিড ওয়ার্নার। আট ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৫১৬ রান করেছেন এই অসি ব্যাটসম্যান। তার ঠিক পরই সমান ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৫০৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।

সাত ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ অর্ধশতকে ৪৭৬ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। তবে চার নম্বরে থাকলেও আজ তার কাছে সুযোগ আছে রোহিতকে ছাড়িয়ে শীর্ষে ওঠার। এবং সে জন্য ৬৯ রান করতে হবে সাকিব আল হাসানকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ওয়ার্নার-সাকিবদের ছাড়িয়ে সবার শীর্ষে রোহিত শর্মা

আপডেট টাইম : ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯