ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসানীতি আওয়ামী লী‌গ তোয়াক্কা ক‌রে না: ওবায়দুল কাদের

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। অতী‌তে যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য ভিসানীতি। এর দায় তা‌দের। এর দায় সরকা‌রের নেই। যুক্তরাষ্ট্রের ভিসানীতি আওয়ামী লী‌গ তোয়াক্কা ক‌রে না।

শনিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায়। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই।

তিনি ব‌লেন, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে। তারা এখন হতাশায় প‌রিপূর্ণ। তাই সবকিছুতেই ইস্যু কিংবা বি‌নোদন খুঁজে বেড়ায়।

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক আওয়ামী লীগ তাই চায়। দেশের গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, ভোট দেবে দেশের জনগণ। তবে নির্বাচন বিরোধী সবকিছু জনগণ প্রতিহত করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব‌লেন, গণতান্ত্রিক কোনো দেশ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়। ত‌বে কেউ এলে সহায়তা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভিসানীতি আওয়ামী লী‌গ তোয়াক্কা ক‌রে না: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩