ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ শতাধিক নিহত

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এছাড়া আরো দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ দুর্ঘটনায় বর এবং কনেও নিহত হয়েছে।

এছাড়া বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার গভীর রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানকার ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বর-কনেও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

জরুরি কর্মীরা বিয়ের অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সব সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ শতাধিক নিহত

আপডেট টাইম : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩