ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেঁয়াজ উৎপাদন বাড়াতে আরো ১৫ কোটি টাকার প্রণোদনা

গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরো ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার।
সোমবার রাতে কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এর আগে পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে চলতি বছর দুই ধাপে ৩২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে।

এরমধ্যে গত ২৯ আগস্ট দ্বিতীয় ধাপে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। গত ১১ মে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে সমপরিমাণ বা ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরে এ পেঁয়াজ বাজারে আসবে।

সব মিলিয়ে তিন ধাপে শুধু গ্রীষ্মকালীন পেঁয়াজেই প্রণোদনার পরিমাণ দাঁড়ালো ৪৭ কোটি টাকা।

গত ২০২০-২১ সালে ৪০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদন বেড়ে হয় ৩৭ হাজার টন। সবশেষ গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পেঁয়াজের আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮০০ টন পেঁয়াজ।

ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সংকটের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরে চাহিদা পূরণে পেঁয়াজ আমদানি করতে হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

পেঁয়াজ উৎপাদন বাড়াতে আরো ১৫ কোটি টাকার প্রণোদনা

আপডেট টাইম : ১০:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩