ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ

বিয়ের পরদিন বাড়িতে নতুন বউ রেখে আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার এসআই জহুরুল ইসলাম (৩৭) ও তার বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর জয়নগর গ্রামের আফফার উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম। তিনি নীলফামারী জেলায় পুলিশের বিশেষ শাখায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, জহুরুলের বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিয়ে হয়েছে সোমবার। পরদিন মঙ্গলবার রাজশাহীতে একটি মামলার সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এসআই জহুরুল ইসলাম। সঙ্গে ছিলেন তার বন্ধু মোনায়েম হোসেন সুজন। রাত ৯টায় তারা বিরামপুর উপজেলার কলেজবাজার পেট্রল পাম্পের সামনে আসলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দু’জনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নীলফামারী জেলা পুলিশের সঙ্গে আলোচনা করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ

আপডেট টাইম : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩