ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখবেন প্রায় ৪০ হাজার নারী, পাবেন খাবার

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ উঠছে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা। আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দুই দলের লড়াই সম্পূর্ণ ফ্রি’তে অর্থাৎ বিনামূল্যে উপভোগ করবেন ৩০-৪০ হাজার নারী। একই সঙ্গে চা-নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে তাদের জন্য।

জানা গেছে, আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী এই ম্যাচ ফ্রি টিকিটে গ্যালারিতে বসে দেখবেন। ভারতের ক্ষমতাসীন দলের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিটের পাশাপাশি চা এবং লাঞ্চের কুপনও দিয়েছেন।

ফ্রি টিকিট দিয়ে নারীরা খেলা দেখার পাশাপাশি খাবারও পাবেন। চা, সকালের নাস্তার পাশাপাশি খাবারের প্যাকেটও দেয়া হবে মাঠে আসা নারীদের। অনেকের ধারণা, সব টিকিট বিক্রি না হওয়ায় গ্যালারি ভরতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র সদস্য বলেন, ‘অন্যরা খেলা দেখার জন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আসে। তাতে গ্যালারি পরিপূর্ণ হওয়ার পাশাপাশি বাড়তি উন্মাদনাও তৈরি হয়। আমরা নারী দর্শকদের নিয়ে আসবো। এটাই কেবল পার্থক্য।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আসনসংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখবেন প্রায় ৪০ হাজার নারী, পাবেন খাবার

আপডেট টাইম : ১১:২৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩