ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পাক-ভারত ম্যাচে খোয়া গেল উর্বশীর ‘সোনার’ আইফোন

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। এ ম্যাচকে ঘিরে সারাবিশ্বেই থাকে উত্তেজনা। শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চলতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে পাক-ভারত মহারণ।

ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হন ১ লাখ ৩০ হাজারের বেশি দর্শক। তাদের মধ্যে ছিলেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার থেকে বলিউড সুপারস্টাররাও।

বলিউড তারকাদের মধ্যে ম্যাচটি দেখতে যান অভিনেত্রী উর্বশী রাউতেলাও। যিনি চলচ্চিত্র দিয়ে আলোচনায় খুব বেশি না হলেও ক্রিকেটারদের সঙ্গে নাম জড়িয়েই বেশি আলোচিত হন। ভারতীয় ক্রিকেটার থেকে পাকিস্তানি ক্রিকেটার, উর্বশীর নাম জড়িয়েছে একাধিক ক্রিকেটারের সঙ্গে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ঋষভ পন্ত ও নাসিম শাহ।

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত বা পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ কেউই ছিলেন ভারত-পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচটিতে। তবুও মাঠে উপস্থিত ছিলেন উর্বশী। এবার এই দুই তারকা ছাড়াই ক্রিকেট-সংক্রান্ত খবরের শিরোনাম হয়েছেন উর্বশী।

মূল ঘটনা হলো পাক-ভারত ম্যাচে লাখো দর্শকের উত্তেজনার ভিড়ে নিজের মোবাইল ফোন হারিয়ে এসেছেন উর্বশী। তাও আবার যেনতেন ফোন নয়, তার ফোনটি ছিল ‘২৪ ক্যারেট সোনায় মোড়ানো’ আইফোন।

বলিউড অভিনেত্রী নিজেই আইফোন হারানোর খবরটি নিশ্চিত করেছেন। ঘটনার পর আহমেদাবাদ পুলিশের কাছে অভিযোগও করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কাছে অভিযোগ করা একটি ছবি পোস্ট করে উর্বশী লেখেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৪ ক্যারেটের আসল সোনার আইফোন হারিয়ে ফেলেছি। যদি কেউ পেয়ে থাকেন, দয়া করে সাহায্য করবেন। যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পাক-ভারত ম্যাচে খোয়া গেল উর্বশীর ‘সোনার’ আইফোন

আপডেট টাইম : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩