ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অনেক অবিচারের শিকার হয়েছি: বাঁধন

পর্দায় দুর্দান্ত রকম সাহসী আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। আজ ২৮ অক্টোবর তার জন্মদিন। এখানেও নিজের স্বকীয়তা বজায় রাখলেন। অভিনেত্রীরা সাধারণত বয়স প্রকাশের ক্ষেত্রে বিস্তর কার্পণ্য করেন। তবে তিনি সে পথে হাঁটেননি। বিশেষ দিনের প্রথম প্রহরে সেই রীতি ভেঙেছেন। শুরুতেই নিজের বয়স জানিয়েছেন। এরপর তুলে ধরেছেন জীবনের বাক বদলের বিভিন্ন দিক।

ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘হ্যালো পৃথিবী, আজ আমার ৪০ তম জন্মদিন! জীবনের চতুর্থ দশক শুরু করলাম! সবচেয়ে সুন্দর নতুন এই দশক শুরু করি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে!’

জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো স্মরণ করে এ তারকা লিখেছেন, ‘অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই। জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে! এবং আমি তা করবো। আমি যেমন আছি সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা!’

আত্মবিশ্বাসী বাঁধন লেখেন, ‘আমি নিজের ওপর বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি।’

সবশেষে পর্দার অক্টোপাস লিখেছেন, ‘যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ ও অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি এবং জীবনে কী করবেন তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি!’

দেশের অভিনয়শিল্পীদের মধ্যে যারা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। এরপর ওয়ের সিরিজ ‘গুটি’ দিয়ে দর্শকদের মস্তিষ্কে নাড়া দেন। সবশেষ ‘খুফিয়া’র অক্টোপাস হয়ে মনোযোগের সবটা নিজের দিকে নিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অনেক অবিচারের শিকার হয়েছি: বাঁধন

আপডেট টাইম : ০৮:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩