বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

বিমানবন্দর সড়কে সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সতর্ক পাহারা দিচ্ছেন খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধকে ঘিরে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে খিলক্ষেত পর্যন্ত সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ও জনগণের জান-মালের রক্ষার্থে সতর্ক পাহারা দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপির অনুসারী নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। অবরোধ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে সড়ক পাহারা দিবেন। বিষয়টি খসরু চৌধুরী নিজেই মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিচ্ছেন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধকে ঘিরে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দন সড়ক হয়ে খিলক্ষেত পর্যন্ত কেউ যেন ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দিবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com