ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই, ব্রিটিশ হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই বলে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে সারাহ কুকের সঙ্গে বৈঠকে এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাহ কুক সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন সংলাপের প্রয়োজন আছে।’

সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।’

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি সংলাপ চায় না, সহিংসতা চায়। কারণ, জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা (বিএনপি) চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ২৮ অক্টোবর সেটি প্রমাণ করেছে বিএনপি।

মন্ত্রী বলেন, অবরোধ আন্দোলনের নামে যেখানেই তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানেই ব্যবস্থা নেবে।

বিএনপির অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবরোধেও অফিস-আদালত চলছে, গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে, সবই স্বাভাবিক। দু-একটি স্থানে গাড়ি পোড়ানোসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই, ব্রিটিশ হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩