ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বন্ধ ঘরে বিছানায় পড়েছিল স্ত্রীর মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামী

বুধবার সন্ধ্যায় উপজেলার কৈমারী দোলাপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বিপুল চন্দ্র রায় ও তার স্ত্রী বৃষ্টি রানী। বিপুল জলঢাকার কৈমারী দোলাপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, প্রায় সাত মাস আগে কিশোরগঞ্জের বড়ভিটা মেলাগঞ্জ এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন ধরে বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তারা। বিকেল পর্যন্ত তাদের ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পায় বিপুল ঘরের আড়ার সঙ্গে ঝুলছে ও বৃষ্টি রানী বিছানায় পড়ে আছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল সেটি ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বন্ধ ঘরে বিছানায় পড়েছিল স্ত্রীর মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামী

আপডেট টাইম : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩