ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ত্রিভুজ প্রেমের গল্পে তটিনী

সময়টা ভালোই যাচ্ছে মডেল ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। বৈচিত্র্যময় নানা গল্পের নাটকে অভিনয় করছেন তিনি। এবার তাকে দেখা যাবে ত্রিভুজ প্রেমের গল্পে। নাটকের নাম ‘সে বসে একা’।

নাটকটিতে তটিনীর সঙ্গে রয়েছেন ইয়াশ রোহান ও খায়রুল বাসার। এই তিন তরুণ অভিনয়শিল্পী প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

তটিনী বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। দর্শক এখন যে ধরনের গল্প পছন্দ করেন, এটি তেমনই। বেশ বিরতির পর টিভি নাটকে ফিরলেন নির্মাতা। এ নাটকের গল্পের সঙ্গে জুড়ে রয়েছে কবিতার সমন্বয়। দুটি গানও রয়েছে। ইয়াশ রোহান, খায়রুল বাসার ও আমার একসঙ্গে এটিই প্রথম কাজ। সবমিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

নাটকের প্রচার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী সপ্তাহেই এটি কেএস এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তানজিম সাইয়ারা তটিনী টিভি পর্দার এই সময়ের সম্ভাবনাময় এক উজ্জ্বল মুখ। খুব অল্প সময়েই মিডিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি। ‘সে বসে একা’ নাটকটি ছাড়াও তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি একক নাটকে। ওটিটিতেও ব্যস্ততা রয়েছে এ অভিনেত্রীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ত্রিভুজ প্রেমের গল্পে তটিনী

আপডেট টাইম : ০১:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩