ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নার্গিস

বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১১ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলির সিনেমা ‘রকস্টার’-এর জুটি বেঁধেছিলেন এই দু’জন তারকা। ‘রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ নার্গিসের।

ছবির শুটিং চলাকালীন কানাঘুষা শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। সেই সময় নিজেই বিষয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। ‘রকস্টার’ মুক্তির এক যুগ পরে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি নিজেও একাধিক বার তার ব্যক্তিগত জীবন নিয়ে হাজারো জল্পনা শুনেছেন তিনি। নার্গিস বলেন, আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেমও করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি। একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শহিদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শহিদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমার মা কোনোদিন এখানে আসেননি!

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে তার একেবারেই পছন্দ নয়, সে কথা স্পষ্ট করে দেন নার্গিস।

তবে ২০১৩ সাল থেকে ‘ধুম’ খ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ‘আমাকে তখন ওই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। না হলে আমি বাড়ির ছাদ থেকেই জোর গলায় সবাইকে জানিয়ে দিতাম যে, আমি এত ভালোমনের এক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি।’ ২০১৮ সালে বিচ্ছেদ হয় ওই যুগলের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নার্গিস

আপডেট টাইম : ০১:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩