বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত বগুড়ার ট্রেন দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’ দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেশের মোট জনসংখ্যা হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এর আগে, সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন দেয়। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ০০৩ জন আর নারী রয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশে ১১ বছরে সিটি কর্পোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

জনসংখ্যার ঘনত্ব-
দেশে জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে। কাজে নিয়োজিত রয়েছে মোট জনসংখ্যার ৩৭.২১ শতাংশ, কাজ খুঁজছে ১.৬৫ শতাংশ, কাজ করে না ২৯.৩২ শতাংশ।

বাড়ি ঘর-
দেশে কাঁচা ঘর ৬৬.১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮.৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১.৩২ শতাংশ থেকে বেড়ে ২২.৪৬ শতাংশ হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

আর গ্রামে বসবাস করেন দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৬০ লাখ। অন্যদিকে শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ। এছাড়া ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটারে ৯৭৬ জন করে বসবাস করলেও ২০২২ সালে এসে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১১৯ জন করে বসবাস করছেন।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। চলতি বছর জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। ২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com