ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নতুন রূপে কুসুম সিকদার

ঢালিউডের তারকা অভিনেত্রী কুসুম সিকদার। গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়শিল্পী হিসেবে তিনি প্রতিষ্ঠিত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার সিনেমা নির্মাণ করলেন এই লাক্স তারকা।

‘শরতের জবা’ শিরোনামের এ সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করছেন তিনি। এরই মধ্যে দৃশ্যধারণের কাজও শেষ করেছেন এই অভিনেত্রী।

ফেসবুকে নতুন ছবি শেয়ার করে সিনেমা নির্মাণের কথা জানান দিলেন কুসুম সিকদার।

অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’র চিত্রনাট্য লিখেছেন কুসুম সিকদার নিজেই। এ অভিনেত্রীর দাদাবাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আগামী বছরের শুরুতে এটি মুক্তির পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘শরতের জবা’ সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার।

‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন কুসুম সিকদার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নতুন রূপে কুসুম সিকদার

আপডেট টাইম : ০১:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩