শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

বড় সুখবর দিলেন শচীন কন্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। নানা কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন শচীন কন্যা। কখনো ভারতের খেলা দেখতে গিয়ে আবার কখনো চর্চিত বয়ফ্রেন্ড শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় থাকেন। তবে এবার নিজের কীর্তিতেই সংবাদের শিরোনাম হলেন তিনি।

আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সারা টেন্ডুলকার। ক্যালিফোর্নিয়ায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের ভক্তদের সুখবর দেন তিনি। নিজের স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার কথা জানিয়েছেন এ কিংবদন্তি কন্যা।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন সারা। এরপর চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। বছর দুয়েক আগেই স্নাতক সম্পূর্ণ করেন। তারপর স্নাতকোত্তরের স্তরের পড়াশোনা শুরু করেন।

এবার ‘ক্লিনিক্যাল ও হেলথ নিউট্রিশন’ বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করলেন সারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়ে সেই সুখবরের কথা জানান সারা। তিনি লেখেন, ‘রেজাল্টস ডে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com