সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

‘হৃদয়ে হৃদয়’ দিয়ে শুরু হয়েছে ‘রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’

  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে।

উৎসবের শুরুটা হচ্ছে ‘হৃদয়ে হৃদয়’ নাটক দিয়ে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে এতে জোভানের বিপরীতে আছেন নাজনীন নাহার নিহা।

এই উৎসব এবং নাটকটি প্রসঙ্গে জোভান বললেন, ‘অবশ্যই রোম্যান্টিক জনরায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয়, এই ঘরানার কাজে আমি বেশি সফল।’

নির্মাতা আরিয়ান বলেন, ‘আমার এবারের গল্পটি সেই বিশ্ববিদ্যালয় জীবনের একটি গভীর প্রেম নিয়ে। যে গল্পটি দেখলে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরে যাবেন বেশিরভাগ মানুষ। এটা আমার বিশ্বাস।’

এই উৎসবে রয়েছে আরো দুই জুটি, অপূর্ব-তটিনী ও তৌসিফ-তিশা। তারা যথাক্রমে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’ এবং প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ নাটকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com