বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

পাকিস্তানের ১৫ সদস্যের নতুন দল ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

ওয়ানডে বিশ্বকাপ শেষে পুরো পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজানো হয়েছে। যুবদল থেকে শুরু করে জাতীয় দল- সব জায়গাতেই কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে দেশটিতে পা রেখেছে পাকিস্তান জাতীয় দল।

এদিকে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (১ ডিসেম্বর) এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। নতুন জুনিয়র নির্বাচক সোহেল তানভীরের নেতৃত্বে এটিই কমিটির প্রথম স্কোয়াড ঘোষণা। আগামী ৮-১৭ ডিসেম্বর দুবাইয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার সাদ বেগকে। এর আগে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ এবং চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি।

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ এ থেকে লড়াই করবে। যেখানে অন্যদলগুলো হলো- আফগানিস্তান অনূর্ধ্ব-১৯, ভারত অনূর্ধ্ব-১৯ এবং নেপাল অনূর্ধ্ব-১৯। সাদ বেগরা 8 ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা করবে।

যথাক্রমে ১০ এবং ১২ ডিসেম্বর ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। ১৫ সদস্যের দলটি আগামী বুধবার (৬ ডিসেম্বর) দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করবে। দলের প্রধান কোচ মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
সাদ বেগ (অধিনায়ক ও উইকেট-রক্ষক), আহমদ হুসেন, আলী আসফান্দ, আমির হাসান, আরাফাত মিনহাস (সহ-অধিনায়ক), আজান আওয়াইস, খুবাইব খলিল, নাজাব খান, নাভিদ আহমেদ খান, মোহাম্মদ রিয়াজুল্লাহ, মোহাম্মদ তৈয়ব আরিফ, মোহাম্মদ জিশান, শাহজাইব খান, শামিল হুসেইন ও উবায়েদ শাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com