বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

শিমের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

চলতি শীতে শিমের বাম্পার ফলন হয়েছে। ফলে হাসি ফুটেছে তালা উপজেলার চাষিদের মুখে। ফলন ভালো হওয়ায় প্রতিবছর তালা উপজেলায় বাড়তে শুরু করেছে আগাম শিম চাষির সংখ্যা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে তালা উপজেলার ৮৫-১০০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন সহস্রাধিক চাষিরা। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৫ টন করে প্রায় ২ হাজার ৫০০ টন শিম উৎপাদন হচ্ছে। বর্তমানে বাজারে শিমের ভালো দামও রয়েছে। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশকিছু শিম চাষ করা হচ্ছে। শিম বাজারে উঠার প্রথম দিকে প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০-১২০ টাকায়, এখন তা নেমেছে ৫০-৭০বা প্রকার ভেদে ৩০-৪০ টাকায়।

তালা উপজেলায় শীতকালীন মৌসুমের শিম চাষ করা হয়েছে অধিকাংশ অকৃষি জমিতে। কৃষকরা তাদের জমির পাশাপাশি জমির আইলে, খালের পাড়ে, বেড়িবাঁধের দুইপাশ ও সড়কের দুপাশসহ পতিত খালি জায়গায় শিমের চাষ করেছেন। তারা হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছেন। এতে অধিকাংশ জমিতে রঙ-বেরঙয়ের মন মাতানো ফুলে শোভিত হয়ে আছে শিম গাছ। চোখে পড়ে শিমগাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে শিমের শিষ। আর শিষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু শিষে উঁকি দিচ্ছে তরতাজা শিম।

তাছাড়া এই উপজেলার উৎপাদিত শিম এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রফতানি করছেন শিম ব্যবসায়ীরা। এতে তারাও আর্থিক লাভবান হচ্ছেন। কিছুদিন আগেও তালা উপজেলার বাড়ির আঙ্গিনায় সীমিত পরিসরে শিম চাষ করা হতো। এখন চাহিদা বেড়েছে, ফলনও বেড়েছে। ফলে কৃষি বিভাগের পরামর্শে অনাবাদি পতিত জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করে শিমের আবাদ করা হচ্ছে।

তেঁতুলিয়া ইউনিয়নের শিমচাষি ফয়সাল হোসেন বলেন, আগাম শিম চাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতি কেজি শিম ৬৫-৭০ টাকা দরে বিক্রি করছি।

শিম ব্যবসায়ী নাজমুল সরদার বলেন, উপজেলার সদর ইউনিয়ন, ইসলামকাঠি ইউনিয়নসহ আশেপাশের এলাকা থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ মণ শিম ক্রয় করে ঢাকার সাভার ও কাওরান বাজারে বিক্রয় করে থাকি। তাতে আমার ভালোই লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, আমরা মাঠপর্যায়ে আগাম বিভিন্ন সবজি চাষে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। ঘেরের আইল এবং রাস্তার ধারে এগুলোর ফলনও ভালো হয়। বিশেষ করে তালা উপজেলার এ বছর বিভিন্ন জাতের হাইব্রিড শিমের আগাম চাষ হয়েছে, যা থেকে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com