ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নীরবতা ভেঙে হঠাৎ গান গেলেন তিশা

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনেত্রী হিসেবেই সর্বাধিক পরিচিত তিনি। হঠাৎ আবির্ভূত হলেন নতুন পরিচয়ে। করলেন গান। তাও শখের বশে কোনও কাভার সং নয়, একেবারে আনুষ্ঠানিকভাবে মৌলিক গান।

যেটার শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এটি প্রকাশ হয়েছে অন্তর্জালের নানা শাখায়। এই ফিল্মে প্রথমবারের মত অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী।

সম্প্রতি মুক্তি পাওয়া তিশার নতুন ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র জন্যই বানানো হয়েছে গানটি। যদিও এটি মূল সিনেমায় নেই। তাই আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন পাভেল অরিন। কণ্ঠের পাশাপাশি এর দৃশ্যায়নেও দেখা মিলেছে তিশাকে।

ছোটবেলা থেকে মূলত গান করতেন তিশা। গানে তার দখল, স্বীকৃতিও ছিল বেশ। বিটিভির ‘নতুন কুঁড়ি’র শৈশব পেরিয়ে তারুণ্যে গড়েছেন একটি ব্যান্ডও। ‘অ্যাঞ্জেল ফোর’ নামের সেই ব্যান্ডের সদস্য হলো চার বন্ধু- তিশা, রুমানা, কণা ও নাফিজা (প্রয়াত)। প্রকাশ হয়েছে তাদের অ্যালবামও। এরপর শখের বশেই অভিনয়ে পা রাখেন। আর এটাই হয়ে যায় তার মূল পেশা।

তিশা জানান, ‘আমি গান করতাম, ইনফ্যাক্ট গান গেয়ে জাতীয় পর্যায়ের পুরস্কারও পেয়েছি। এটা অনেকেই জানেন। তবে অভিনয় ব্যস্ততায় দীর্ঘ সময় গান করা হয়নি। প্রায় ১৫ বছর পর এই গানটি গাইলাম।’

তিশার ভাষ্য, ‘অটোবায়োগ্রাফি’ আমার আর সরয়ারের খুব ব্যক্তিগত একটা ছবি। তো যখন এই গানটি নিয়ে আলোচনা হচ্ছিল, লেখা-সুর হলো; শোনার পর আমার কাছে মনে হয়েছে, গানটি আমি ভালো গাইতে পারবো। সেই সুবাদে গাওয়া। নিজের আত্মবিশ্বাস ছিল যে, মানুষের ভালো লাগবে। এখন প্রকাশের পর দেখছি, প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছি।

গান নিয়ে তো দূর, কোনও বিষয়েই আগাম চিন্তা করতে চান না তিশা। কারণ তিনি মনে করেন, জীবন অনিশ্চিত। সুতরাং ভবিষ্যতে আবার কবে গান করবেন, এ নিয়ে এখনই কিছু ভাবছেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নীরবতা ভেঙে হঠাৎ গান গেলেন তিশা

আপডেট টাইম : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩