ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ ভেজা, খেলা শুরু হবে কখন?

ঢাকা টেস্টের তৃতীয় দিনেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তবে দিন গড়াতেই সেই বৃষ্টি এবার থেমে। কিন্তু বৃষ্টি থামলেও মিরপুরের মেঘলা আকাশের নিচে মাঠ এখনো ভেজা। আর এ কারণে এদিও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের খেলাটি শুরু হতে দেরি হচ্ছে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু সকাল ৯টা পর্যন্ত হালকা বৃষ্টি ঝরতে থাকায় কাভার ঢাকা ছিলো পিচ। ৯টা ২০ মিনিট থেকে কাভার সরিয়ে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়।

জানা গেছে, বেলা ১১টায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর সময় ঠিক করবেন আম্পায়াররা। তবে নরম ও টার্নিং উইকেট, মেঘলা আকাশের নিচে তৃতীয় দিনেও ব্যাটারদের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন পরীক্ষা।

এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাঠ ভেজা, খেলা শুরু হবে কখন?

আপডেট টাইম : ১২:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩