বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস সংসদ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত

আসছে শৈত্যপ্রবাহ, ১০.৮ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শুক্রবার সকালে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৮ ডিগ্রিতে। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহও হতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। তাপমাত্রা আরো নিচে নামতে পারে। শৈত্যপ্রবাহও হতে পারে।

এদিকে, তাপমাত্রা অনেক কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। শীতে নিম্ন আয়ের মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। সন্ধ্যা থেকে ভোর অবধি থাকছে ঘন কুয়াশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com