বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস সংসদ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই

সংসদ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশন কক্ষে বসেই তাকে দেখা গেল দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে। সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়, বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধেরই প্রতিফলন।

রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনমত এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে অবগত থাকা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও পত্রিকার ওপর নজর রাখা সরকারের নীতি নির্ধারণে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বহন করে।

গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা, জনদুর্ভোগ কিংবা নীতিগত প্রশ্নগুলো দ্রুত অনুধাবনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা ও তথ্য নির্ভর নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

রাষ্ট্র পরিচালনায় ব্যস্ততার মাঝেও এভাবে সংবাদপত্রে চোখ রাখা প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপদ্ধতির একটি মানবিক ও বাস্তবধর্মী দিকই যেন ফুটে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com