বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

৩৭ আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করছে আওয়ামী লীগ। এর মধ্যে ২৬টি আসন ছাড় দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। সাতটি আসনে ১৪ দলীয় শরিকরা এবং বাকি চারটি আসন অন্যান্য দলগুলোকে।

রোববার (১৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার রাতেও জাতীয় পার্টির সঙ্গে পঞ্চম দফা বৈঠক করে আওয়ামী লীগ। ২৬টি আসন চূড়ান্ত হলেও জাতীয় পার্টি আরও অন্তত ১০টি আসন দাবি করছে বলেও উল্লেখ করে ওই নেতা।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই বিকেল নাগাদ আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।

সকালে ধানমণ্ডিতে আয়োজিত নিয়মিত ব্রিফিং এ কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এ সংক্রান্ত আলোচনা ওঠার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com