ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অ্যালকোহল আমার জীবনের বড় অংশ ছিল: শ্রুতি

দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয়ে, গ্ল্যামারে যেমন আলোচনায় ছিলেন তেমনি বিতর্ক-সমালোচনাও আলিঙ্গন করেছে তাকে বারেবার। বিশেষ করে শরীরে সার্জারি করানো নিয়ে দীর্ঘ দিন ধরে সহ্য করছেন নিন্দুকের কটু কথা। এছাড়া তাকে ঘিরে মাদকাসক্তির গুঞ্জনও রটেছিল। বলা হচ্ছে অভিনেত্রী শ্রুতি হাসানের কথা। কিংবদন্তি তারকা কমল হাসানের কন্যা তিনি। বাবার পথ ধরে নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন রূপালি জগতে।

মাদক ও নেশায় আসক্তির বিষয়ে শ্রুতি জানালেন, তিনি নেশায় আসক্ত ছিলেন না সেভাবে। তবে অ্যালকোহল তথা মদ তার জীবনের বড় একটা অংশ ছিল। যেটা এখন অতীত অধ্যায়।

শ্রুতি বলেন, গত ৮ বছর ধরে আমি সংযত আছি এসব থেকে। আসলে যখন আপনি মদ্যপান করেন না, তখন কোনও পার্টিতে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে সংযত হয়ে যাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার মতে, সংযত হওয়া আমার নিজের জন্যই ভালো।

শ্রুতি হাসান জানান, তিনি একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর মদ্যপান করতেন। তার ভাষ্য, ‘আমি কখনও নেশায় আসক্ত ছিলাম না। কিন্তু অ্যালকোহল (মদ) আমার জীবনের একটা বড় অংশ ছিল। একটা সময় পর এটাকে আমার অনর্থক মনে হয়েছে। কারণ, আমি প্রায়শই মাতাল থাকতাম এবং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে চাইতাম।’

এদিকে শ্রুতি হাসানকে সর্বশেষ গায়িকার ভূমিকায় পাওয়া গেছে। মাস খানেক আগেই প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মনস্টার মেশিন’। যেখানে ব্যতিক্রম রূপে অভিনয়ও করেছেন তিনি। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শ্রুতির নতুন ছবি ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারের সঙ্গে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

অ্যালকোহল আমার জীবনের বড় অংশ ছিল: শ্রুতি

আপডেট টাইম : ০৭:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩