ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘পরের ম্যাচে সবাই নিজেদের কাজটা করবে’

ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে কখনই টি-২০ জিততে না পারা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। নাজমুল হোসেন শান্তর চোখ আপাতত দ্বিতীয় ম্যাচে। সেখানে সবাই নিজেদের কাজটা করবে বলে আশা করছেন বাংলাদেশের অধিনায়ক।

নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই বিবর্ণ বাংলাদেশ। কিউইদের ঘরে লম্বা সময় ওয়ানডেতে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ অবশেষে এবার সেই গেরো কেটেছে। ৫০ ওভারের ক্রিকেটের মতো টি-২০ও অধরা জয়টা ধরা দিয়েছে সফরকারীদের। দারুণ বোলিংয়ে কিউইদের অল্পতে আটকে দেয়ার পর বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

আপাতত পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে চান শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’

কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ জয়ের মূল কাজটা করে দিয়েছেন বোলাররা। শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আটকে দেয় বাংলাদেশ। তাতে ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়েছে।

বোলাররা দ্রুত শিখে ফেলায় খুশি শান্ত বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরীফুল, তানজিম ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘পরের ম্যাচে সবাই নিজেদের কাজটা করবে’

আপডেট টাইম : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩