ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বাড়ি থেকে তারকা অভিনেত্রী থাইনা ফিল্ডসের মরদেহ উদ্ধার

নীল সিনেমায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করা পেরুর তারকা অভিনেত্রী থাইনা ফিল্ডসের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৬ জানুয়ারি পেরুর ট্রুজিলোর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ বছর বয়সী থাইনার সহকর্মী ও নির্মাতা আলেজান্দ্রা সুইট এক সাক্ষাতে অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। কেননা, তার মৃত্যুতে আমি শোকাহত। এছাড়া সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে থাইনা ফিল্ডসের মৃত্যুর ব্যাপারে আলেজান্দ্রা সুইট বলেন- বন্ধুরা, আমি আপনাদের, যারা তার সত্যিকারের প্রশংসা করতেন তাদের শুধু তার (থাইনা ফিল্ডস) জন্য প্রার্থনা করতে বলবো। তিনি যেখানেই আছেন, আমি নিশ্চিত একজন ছোট্ট দেবদূত তিনি।

থাইনা ফিল্ডস টিকটকে বেশ সক্রিয় ছিলেন। সেখানে তার দুই লাখ ২৫ হাজারের বেশি অনুসারী ছিল। এই অনুসারী নিয়ে গর্ব করতেন তিনি। থাইনা ফিল্ডস যেসব প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন, সেসব প্রতিষ্ঠান অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

এদিকে, মৃত্যুর আট মাস আগে এ অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি প্রাপ্তবয়স্ক সিনেমা শিল্পে বেশ খারাপভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ব্যাপারে তিনি বলেছিলেন, আমি প্রাপ্তবয়স্ক শিল্প তৈরি শুরুর পর যৌন হয়রানি এবং অপব্যবহারের শিকার হয়েছি।

ওই সময় তিনি আরো বলেছিলেন, প্রথমে অনেকে ভেবেছিলেন আমাকে নিয়োগ দিয়ে তারা আমার সঙ্গে যা খুশি তাই করতে পারে। কিন্তু আমি পরে বাড়িতে এসে গোসল করে অনেক কেঁদেছিলাম।

এ অভিনেত্রী বলেন, আমার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের শিল্প তৈরি করা বেশ কঠিন কাজ। যখন কিনা সমাজ আক্ষরিক অর্থে কঠোর হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

বাড়ি থেকে তারকা অভিনেত্রী থাইনা ফিল্ডসের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪