ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন নিয়ে এপিজির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক সংস্থা এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের অগ্রগতি জানাতে আগামীকাল রোববার এপিজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে। সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এপিজির পরিচালক ডেভিট শ্যানন ও মোস্তফা আকবর ৭-৮ জুলাই ঢাকা সফরে আসছেন। এ সফরের অংশ হিসেবেই রোববার বৈঠবে বসবেন তারা। এপিজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের তথ্য নিয়ে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে।

সূত্র জানায়, ২০১৫-১৬ সালে বাংলাদেশের মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনের সুপারিশগুলো বাস্তবায়নে যে অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দেয়া হয় সেটি নিয়ে আলোচনা করবে দুই সদস্যের এ প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি, অভ্যন্তরীণ সমন্বয়, ফলো-আপ অ্যাসেসমেন্ট ও মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনের সুপারিশ বাস্তবায়নে স্ট্যাটেজিক ইমপ্লিমেন্ট প্ল্যান (এসআইপি) অগ্রগতি মূল্যায়ন করা হবে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ১ বছরে ১ হাজার ২০০ কোটি টাকা বেড়েছে বলে গেল সপ্তাহে তথ্য প্রকাশ পেয়েছে। আর জানুয়ারিতে প্রকাশ পায় দেশ থেকে সর্বশেষ ৫০ হাজার কোটি টাকা পাচারের তথ্য। ফলে এসব বিষয়ে শক্ত প্রশ্নই অপেক্ষা করছে সরকারের জন্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন নিয়ে এপিজির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯