ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, রাতে প্রাইভেটকারের ব্যবসায়ীক কাজে তামাবিল স্থলবন্দর যাচ্ছিলেন তারা। এ সময় ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।

তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪

আপডেট টাইম : ১১:৩২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪