ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মন্দিরে পূজা দিয়ে সমালোচনার মুখে সারা আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। সাইফ-অমৃতার বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন সারা। জন্মসূত্রে মুসলিম হলেও মায়ের সান্নিধ্যে হিন্দু ধর্মের প্রতিও তার টান দৃশ্যমান। কাশী বিশ্বনাথ ধাম, কামাখ‍্যা মন্দির, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কেদারনাথসহ অনেক তীর্থক্ষেত্র ঘুরে বেড়াতে দেখা গেছে সারা আলী খানকে।

সারা আলী খান মন্দিরে গিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন। ফের মন্দিরে গিয়ে পূজা দিয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। বুধবার (২৪ জানুয়ারি) সারা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘জয় ভোলানাথ।’ এসব ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় শুরু হয়। ইসলাম ধর্মাবলম্বী হয়েও কেন মন্দিরে পা রাখছেন? এমন প্রশ্নে জর্জরিত এই অভিনেত্রী।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বুধবার (২৪ জানুয়ারি) ভেরুলের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন সারা আলী খান। এ মন্দিরে তোলা ছবি সারা তার ইনস্টাগ্রামে পোস্ট করেন।

সারার মন্দির দর্শন নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে এর আগে এক সাক্ষাৎকারে সারা আলী খান বলেন- ‘আমি খুব মন দিয়ে আমার কাজ করি। আমি আমার দর্শক ও অনুরাগীদের জন্যই কাজ করি। আমার খারাপ লাগবে, যদি আপনারা আমার কাজ পছন্দ না করেন। তবে ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আমার নিজস্ব। আমি বাংলা সাহিব, মহাকাল মন্দিরেও সেই শ্রদ্ধা নিয়েই যাই, যে শ্রদ্ধা নিয়ে আমি আজমীর শরীফে যাই। আমি এই যাওয়া বন্ধ করব না।’

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’। গত বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন ভিকি কৌশল। বক্স অফিসেও বেশ ভালো করেছে এটি। ‘মার্ডার মোবারক’সহ চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সারা আলী খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মন্দিরে পূজা দিয়ে সমালোচনার মুখে সারা আলী খান

আপডেট টাইম : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪