ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মায়ের জন্য দোয়া চেয়ে আবেগঘন স্ট্যাটাস আরিফিন শুভর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ভীষণ মা পাগল ছেলে আরিফিন শুভ স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে শোকাহত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন এ নায়ক।

আরিফিন শুভকে তার মায়ে সঙ্গে দেখা গেছে পোস্টে। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।’

সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিয়নের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মায়ের জন্য দোয়া চেয়ে আবেগঘন স্ট্যাটাস আরিফিন শুভর

আপডেট টাইম : ১১:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪