ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিয়ে করছেন সাফা কবির

শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।

সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাফা কবিরের অন্যতম বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রেম করে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই তারকা।

জোভানের বিয়ের পর থেকেই আলোচনা শুরু হয়েছে সাফাকে নিয়ে। কারণ শোবিজ অঙ্গনে এই তারকার বন্ধুদের মধ্যে জোভান, তৌসিফ, সিয়াম, টয়া সবাই বিয়ে করে ফেলেছেন। শুধু অবিবাহিত রইলেন সাফা কবির।

তাহলে কবে বিয়ে করছেন তিনি? সাফা জানালেন, পছন্দের কেউ থাকলে এতদিনে হয়তো বিয়েটা হয়ে যেত। তার মানে অভিনেত্রী বিয়ে করতে চাইলেও মুশকিল বেধেছে এক জায়গাতেই। আর সেটা হলো আর পছন্দের কোন মানুষ নেই।

অভিনেত্রী জানান, বিয়ে নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই। নেই পছন্দের পাত্রও। থাকলে নাকি বিয়ে করে ফেলতেন। তবে ব্যাচেলর জীবনটাও দারুণ কাটাচ্ছেন। বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গেও দারুণ সময় কাটে। সাফা বলেন, ‘বিয়ে তো করতেই হবে। এটা সময় হলেই হবে। মা-বাবা মাঝেমধ্যে জানতে চান, পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হয়ত বিয়েটা হয়ে যেত।’

টিভি নাটকের পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন সাফা। সম্প্রতি তার অভিনীত ‘আফসোস’ নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। প্রকাশ্যে এসেছে ‘টিকিট’ ওয়েব সিরিজের ফার্স্টলুক। যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিয়ে করছেন সাফা কবির

আপডেট টাইম : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪