ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চলতি মাসেই সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

Group of young multi-ethnic soccer fans cheering at world cup championship. Holding national team flags, with color paint on faces. Studio shot

সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের কনমেবল বাছাইপর্বের ম্যাচে শেষবার দেখা হয় দু’দলের। যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে।

এবার চলতি বছরে আবারো মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ম্যাচ। তবে এবার জাতীয় দলের মধ্যে নয় হবে দু’দলের অনূর্ধ্ব-২৩ দলের মধ্যে।

এই মুহূর্তে চলছে প্যারিস অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। এরই মধ্যে লাতিন আমেরিকার শক্তিশালী দু’দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। যেখানে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল আর বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

অলিম্পিকের নিয়মানুসারে লাতিন আমেরিকা থেকে দুটি দল অংশ নিতে পারবে। সেই দুটি দল কারা হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তবে ইতোমধ্যে লাতিন অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে চারটি দল। গ্রুপ ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে উঠেছে ভেনেজুয়েলা ও গ্রুপ ‘বি’ থেকে আর্জেন্টিনার সঙ্গে উঠেছে প্যারাগুয়ে।

এ চারটি দল বাছাইপর্বের চূড়ান্ত পর্বে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষে থাকা দু’দলই পাবে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ যেটি মাঠে গড়াবে চলতি বছরের জুলাইতে।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে আগামী ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। আর ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মতো সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভেনিজুয়েলার কারাকাসে হবে ম্যাচটি।

প্রসঙ্গত, বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা যদি ২০২৪ অলিম্পিকে জায়গা পায় তাহলে বিশ্বকাপজীয় লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়েই প্যারিসে যাবে আর্জেন্টিনা। ২০০৮ সালে আর্জেন্টিনাকে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে সেই লক্ষ্যে তাদের পেরুতে হবে বাছাইপর্বের বাঁধা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চলতি মাসেই সুপার ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট টাইম : ০১:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪