ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

বাংলাদেশের সব ফেসবুক আইডি উধাও!

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউই ফেসবুক লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে হঠাৎ করে এমন অবস্থার সৃষ্টি হলো তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন জায়গা থেকে ফোন করেও বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

এ ঘটনা প্রকাশ্যে আসতেই লগইন থাকা একাধিক ফেসবুক আইডিতে ঢুকতে গেলেই তা লগআউট হয়ে যায়। পুনরায় লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।

ফেসবুক ব্যবহারকারী অনেকে বলেন, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যার কথা বলেন। অনেকে পুনরায় লগইন করার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানান। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগইন করতে পারেননি।

এদিকে, নিজের ফেসবুক আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন। এ নিয়ে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সব ফেসবুক আইডি উধাও!

আপডেট টাইম : ১০:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪