ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

হবিগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সহকারীর কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ও তার সহকারী রাকিব মিয়াকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছে ভুয়া আইডি কার্ড ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। আটককৃতদের স্থানীয় ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদে হাজির করা হয়। পরে রাতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ম্যাজিস্ট্রেট সেজে সাজাপ্রাপ্ত আয়েশা আক্তার ও তার সহকারী রাকিব মিয়া ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করছিল। একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তাদের আটক করলে প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পৃথকভাবে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই মো. সাদরুল হাসান খান।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, প্রতারণার দায় স্বীকার করায় তাদের এ সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আয়েশা আক্তার ও রাকিব মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার খাদিয়া গ্রামের বাসিন্দা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

হবিগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সহকারীর কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪