মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঈদে দুই গানে পারভিন লিসা

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ঈদুল ফিতরে পারভীন লিসার কন্ঠে আসছে দুটি মৌলিক গানের ভিডিও। গান দু’টি নিয়ে পারভীন লিসা বলেন, এবারে ভালো কিছু কাজ আমার শ্রোতাদের উপহার দিতে পারব।

পারভিন এই প্রথম কাজ করেছেন সাংবাদিক গীতিকার সুরকার মিজান মালিকের সাথে। মিজান মালিকের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানটিতে মিউজিক করেছেন জাহিদ বাসার পঙ্কজ গানটি শিরোনাম ‘মনে মনে মন বান্ধিলে’।

পারভিন বলেন, এই প্রথম মিজান ভাইয়ের সাথে কাজ করলাম। চমৎকার মানুষ তিনি এবং তার লেখা নিয়ে কিছুই বলার নেই। আপনারাই জানেন কত ভালো লিখেন তিনি। গানটি আউটডোরে শুটিং এর কাজ চলছে। এই ঈদে গানটির মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। এছাড়াও গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরেকটি গান রিলিজ হচ্ছে এই ঈদ এ।

গানটির নাম ‘ভালোবাসার রং লাগাইয়া’। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভিন। ঢাকার পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে । গানটিতে মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। লিসা বলেন বর্তমান ট্রেন্ড এর কথা মাথায় রেখে গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে। দুইটি গানেরই মডেল হিসেবে দেখা যাবে পারভীনকে।

গান দুটি নিয়ে শিল্পী বলেন আশা করছি দুটি গানই সবার কাছে ভীষণ ভালো লাগবে। গান দুটি সবার মনে জায়গা করে নিক এটিই আমার চাওয়া। ইতিমধ্যে আরো কিছু নতুন গানের কাজ শুরু করেছেন বলে জানান এই শিল্পী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com