ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সবাই আমাকে ‘কাজলরেখা’ নামে ডাকছেন: মন্দিরা চক্রবর্তী

সম্প্রতি মুক্তি পাওয়া লোকসাহিত্যের অনন্য সম্পদ মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে প্রথম সিনেমাতেই আলাদা করে নজর কেড়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সিনেমাটি মুক্তির পর এখন সবাই আমাকে ‘কাজলরেখা’ নামে ডাকছেন- নিজের উচ্ছ্বাস এভাবেই গণমাধ্যমকে জানিয়েছেন মন্দিরা চক্রবর্তী।

মন্দিরা জানান, বড় পর্দায় প্রথম নিজের উপস্থিতি অন্যরকম সময় কাটছে। চারপাশের মানুষজন প্রশংসা করছেন। বন্ধুরা প্রশংসা করছেন। পরিবার থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।

‘‘প্রথম অভিনীত সিনেমা ‘কাজলরেখা’ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। পহেলা বৈশাখেও প্রেক্ষাগৃহে গিয়েছি। ফুরফুরে মেজাজে ছিলাম। একটি সিনেমা বড় দুটি উৎসবকে ধরতে পেরেছে। সীমান্ত সম্ভারে গিয়েছিলাম নববর্ষের দিন। ওখানেও ‘কাজলরেখা’ হাউসফুল যাচ্ছে। আমি মনে করি ঈদ ও পহেলা বৈশাখ আমার জন্য, ‘কাজলরেখা’র জন্য ভালোবাসা নিয়ে এসেছে।’’- বলেন নবাগত এ অভিনেত্রী।

দর্শকদের নিয়ে মন্দিরা জানান, অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। অনেক দর্শক ‘কাজলরেখা’ নামেই ডেকেছেন। এটা বড় প্রাপ্তি।

প্রথম সিনেমা থেকে অর্জন বলতে মানুষের ভালোবাসাটাকেই গুরুত্ব দিচ্ছেন মন্দিরা।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার। আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

সবাই আমাকে ‘কাজলরেখা’ নামে ডাকছেন: মন্দিরা চক্রবর্তী

আপডেট টাইম : ১২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪